বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

দেশ

পৌর ছাত্রদল নেতার অভিযোগে বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ ৮ জুন, ২০২৬, ১৫:৩৬:৫২

61
  • পৌর ছাত্রদল নেতার অভিযোগে বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে এক বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৭ জুন) সকাল ৯টায় উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

জানা যায়, শাহ ফতেহ আলী বাস কাউন্টারে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি মূল্যে টিকিট বিক্রির অভিযোগ পান নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরনবী। বিষয়টি প্রশাসনকে অবহিত করলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।অভিযানকালে কাউন্টারে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে দৃশ্যমান স্থানে ভাড়ার মূল্য তালিকা প্রদর্শন না করার বিষয়টিও ধরা পড়ে। এ অপরাধে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ গ্রামের সাহেব আলীর ছেলে আব্দুল মান্নান (৪৫)-কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, যাত্রীদের স্বার্থ রক্ষা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় নন্দীগ্রাম থানা পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers