বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

দেশ

‘আ.লীগের নেতাকর্মীরা সক্রিয় হচ্ছেন, পরিস্থিতি দ্রত বদলাচ্ছে’

নিউজজি ডেস্ক ৮ জুন, ২০২৬, ১৬:২০:৩৫

78
  • ‘আ.লীগের নেতাকর্মীরা সক্রিয় হচ্ছেন, পরিস্থিতি দ্রত বদলাচ্ছে’

ঢাকা: গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২ বছরে দলটির রাজনৈতিক অবস্থানে পরিবর্তন হয়েছে বলে জানান সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তার দাবি, দেশ-বিদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা নতুনভাবে সক্রিয় হচ্ছেন। সারা দেশে মিছিল করছেন তারা।

সোমবার (৮ জুন) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।

তিনি জানান, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কর্মসূচি ও পাল্টা কর্মসূচি আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক অঙ্গনে নতুন চাপ তৈরি করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এসব কর্মসূচি দ্রুত ছড়িয়ে পড়ছে, যা জনমনে আলোচনার সৃষ্টি করছে।

সাবেক এই সংসদ সদস্য বলেন, গত ২ বছরে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানে পরিবর্তন এসেছে। অনেক নেতাকর্মী দেশের বাইরে গেছেন বা ভিন্ন এলাকায় অবস্থান করছেন। এখন তারা আবার নতুনভাবে সক্রিয় হচ্ছেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির প্রধান শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন সময় গুঞ্জন ছড়িয়েছে। এসব গুঞ্জন বিভিন্ন সীমান্ত এলাকা ঘিরেও আলোচনার জন্ম দিয়েছিল বলে তার পর্যবেক্ষণ।

তিনি মনে করেন, শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সায়মা ওয়াজেদ পুতুল আন্তর্জাতিক চাপ বা রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও নিজ নিজ অবস্থান বজায় রেখেছেন।

এদিকে দেশের বিভিন্ন রাজনৈতিক শক্তি বিএনপি, জামায়াতসহ অন্য দলগুলো নিজেদের অবস্থান শক্তিশালী করতে সক্রিয় রয়েছে বলে মনে করেন গোলাম মাওলা রনি। তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় ও সংলাপের প্রয়োজনিয়তার কথা উল্লেখ করেন।

রনি সতর্ক করে বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে যাবে তা অনিশ্চিত। তাই রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও সংলাপ জরুরি।

নিউজজি/এসএম/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers