বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

দেশ

গাজীপুরে বিদেশি মদসহ তিনজন গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি ৮ জুন, ২০২৬, ১৭:১২:৪৮

129
  • গাজীপুরে বিদেশি মদসহ তিনজন গ্রেপ্তার

গাজীপুর: গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার জয়েরটেক এলাকা থেকে ৫২ বোতল বিদেশি মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- সুরঞ্জন দাস ইমন, তাপস ও রাকিব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫২ বোতল বিদেশি মদ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী থানা পুলিশ জয়েরটেক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত বিদেশি মদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers