বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

দেশ

সাভারে অবৈধ ফার্নেস অয়েল কারখানায় অভিযান

সাভার প্রতিনিধি ৮ জুন, ২০২৬, ২০:৫৯:২১

242
  • সাভারে অবৈধ ফার্নেস অয়েল কারখানায় অভিযান

সাভার: ঢাকার সাভারে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির অবৈধ চারটি কারখানা ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকায় চারটি কারখানা বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ জাহিদ রাতুল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দীর্ঘদিন ধরে সেখানে পরিবেশ দূষণ করে অসাধু ব্যবসায়ীরা অবৈধ উপায়ে গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করে আসছিলো। যার ফলে এলাকায় ফসলি জমির ফসল নষ্ট হ‌ওয়ায় পাশাপাশি জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলার কার্যালয়ের উদ্যোগে চারটি অবৈধ কারখানার কার্যক্রম বন্ধ করে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers