বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

দেশ

রাজনগরে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৭

মৌলভীবাজার প্রতিনিধি ১২ জুন, ২০২৬, ১৬:১৫:০২

104
  • সংগৃহীত

মৌলভীবাজার: রাজনগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাজনগর থানা পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে জিআর-১২৭/২৩ (রাজনগর) মামলায় ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সুকময় বাউরী (৪৫) এবং একই মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আকাশ রাজবর ওরফে কারাইয়া (৩৮)-কে গ্রেপ্তার করা হয়।

এছাড়া সিআর নং-৩১১/২৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি দুলাল মিয়া, রাজনগর থানার একটি নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত আসামি রাতুল ও রোকন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

একই অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় উত্তম দেব ও রমজান মিয়া নামে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers