বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

দেশ

আম পারতে গিয়ে বিদ‍্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ১২ জুন, ২০২৬, ১৬:৩৭:১৭

88
  • সংগৃহীত

কুড়িগ্রাম: ভূরুঙ্গামারীতে আম পারতে গিয়ে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশির (১৪) নামের নবম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত ওই ছাত্র উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে সোনাহাট দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

এলাকাবাসী সূত্রে জানাযায়, বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় একটি কাঁচা বাঁশ নিয়ে বাড়ির সামনের রাস্তার পাশে গাছ থেকে আম পারতে যায় আব্দুর রশিদ। বাঁশ দিয়ে আম গাছে আঘাত করার সময় কাঁচা বাঁশটি ছিটকে পাশের পল্লী বিদ‍্যুতের তারে গিয়ে লাগে। এতে বিদ‍্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস জানান, ঘটনাটি শুনেছি। লিখিতভাবে জানালে প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers