বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

দেশ

‎পাঁচবিবিতে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলার সমাপনীতে এমপি সাঈদ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ১২ জুন, ২০২৬, ১৮:০২:২৬

93
  • সংগৃহীত

জয়পুরহাট: ‎" মেধা, বিজ্ঞান উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ, প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে ষ্টাটআপ সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

‎আজ (১২ জুন) শুক্রবার বিকেলে এডুকেশনাল এক্সিলেন্স সার্পোট স্কিম (এসইডিপি) ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত হলরুমে প্রোগ্রমের সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।

‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত , জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর ডাঃ মাওঃ ফজলুর রহমান সাঈদ।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপার ভাইজার মোঃ জহুরুল ইসলাম ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

‎শেষে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন প্রধান অতিথি।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers