শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

দেশ

গাজীপুরে সোয়েটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিউজজি ডেস্ক ১৩ জুন, ২০২৬, ১৪:৪০:৪৫

116
  • সংগৃহীত

ঢাকা: গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকায় একটি সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে কারখানার ৬ তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে খবর পেয়ে প্রথমে চৌরাস্তা ও জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন বৃদ্ধি পাওয়ায় আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। মোট ৭টি ইউনিটের প্রচেষ্টায় প্রায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ৭টি ইউনিটের টানা ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers