শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

দেশ

শ্রীপুরে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি বাচ্চু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি ১৩ জুন, ২০২৬, ১৪:৫৯:৪৫

270
  • ছবি : নিউজজি

গাজীপুর: শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু। শনিবার (১৩ জুন) সকালে এ উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভুঞা, শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শ্রীপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী হারুনুর রশিদ জানান, দীর্ঘদিন ধরে এলাকাবাসী জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এ সমস্যা সমাধানে প্রায় ১৫০ মিটার ড্রেন এবং ইটের সলিং রাস্তা নির্মাণ করা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ১৯ লাখ টাকা।

তিনি আরও বলেন, কাজটি বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি স্থানীয় জনগণের চলাচলও সহজ হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers