শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

দেশ

বরিশালে দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

বরিশাল প্রতিনিধি ১৩ জুন, ২০২৬, ১৬:৫৭:০৬

99
  • ছবি : নিউজজি

বরিশাল: দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে বরিশাল সদর উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে মোট ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরওয়ার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। এই ধরনের সহায়তা কর্মসূচিতে অংশ নিতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, এই সহায়তা হয়তো সব সমস্যার স্থায়ী সমাধান নয়, তবে এটি কঠিন সময়ে মানুষের জীবনে কিছুটা স্বস্তি এনে দেবে বলে আমি বিশ্বাস করি।

বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে এমপি সরওয়ার বলেন, সরকার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এ ধরনের চেক বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

উপকারভোগীদের উদ্দেশে তিনি বলেন, প্রাপ্ত অর্থ সঠিক ও উৎপাদনশীল কাজে ব্যবহার করতে হবে। পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি করে স্বনির্ভর হওয়ার দিকে মনোযোগী হতে হবে। আমরা চাই, আপনারা মর্যাদার সাথে আত্মনির্ভরশীল জীবন গড়ে তুলুন, যোগ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers