মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

দেশ

বিএমবিএফের অভিষেক ও সাংগঠনিক পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি ১৩ জুন, ২০২৬, ১৬:৫৯:১৮

81
  • ছবি : নিউজজি

কিশোরগঞ্জ: বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে নবগঠিত কমিটির অভিষেক ও সাংগঠনিক পরিচিতি অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) কিশোরগঞ্জ জেলা সরকারি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

কয়েক ঘণ্টাব্যাপী চলা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে অতিথিরা মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানুষের ন্যায়সংগত অধিকার নিশ্চিত করতে সংগঠনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে মানবাধিকার রক্ষায় কার্যকর ভূমিকা পালনের জন্য সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়।

এ সময় আরও বলেন, মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নারী ও শিশু ধর্ষণ, নির্যাতনসহ বিভিন্ন অপরাধের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের পাশে থেকে মানবাধিকার রক্ষায় কার্যকর ভূমিকা পালনের জন্য সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান জানান।

লুৎফর রহমানের সভাপতিত্বে এবং মোহ শফি উদ্দিন মুকুল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সভাপতি সাংগঠানিক উপকমিটি মো. আলাউদ্দিন, সভাপতি তদন্ত উপ কমিটি মোহ ফখরুল ইসলাম, সভাপতি সালিশ উপ কমিটি হাজী মোহ সেলিম, সভাপতি লিগ্যাল এইড উপ কমিটি এডভোকেট মোহ আমিনুল ইসলাম প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে অনুষ্ঠানে উপস্থিত নবনিযুক্ত সদস্যদের হাতে আইডি কার্ড তুলে দেয়া হয়। সব শেষে মোনাজাতের মধ্য দিয়ে পরিচিতি অনুষ্ঠান শেষ করা হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers