মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

দেশ

ডাসারে জমি বিরোধে দোকান ভাঙচুর, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

মাদারীপুর প্রতিনিধি ১৩ জুন, ২০২৬, ১৭:০১:৫১

83
  • ছবি : নিউজজি

মাদারীপুর: ডাসারে জমি সংক্রান্ত বিরোধের জেরে দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে ও বিচারের দাবিতে শনিবার (১৩ জুন) দুপুরে পাথুরিয়ারপাড় ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী তোতা সরদারের পরিবার।

জানা গেছে, কাজী বাকাই ইউনিয়নের পূর্ব খানদুলী এলাকার তোতা সরদারের সাথে একই এলাকার ইকবাল বেপারী গং দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। গতকাল বিকেলে স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে সালিশি বৈঠক হওয়ার কথা থাকলেও চেয়ারম্যান অনুপস্থিত থাকায় তা স্থগিত হয়। অভিযোগ রয়েছে, সালিশ অমান্য করে এর পরপরই ইকবাল বেপারীর লোকজন তোতা সরদারের দোকানে হামলা ও ভাঙচুর চালায়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তোতা সরদার বলেন, আমি নিরীহ মানুষ। প্রশাসন উভয় পক্ষের জমির কাগজপত্র যাচাই করুক। আমার কাগজ সঠিক না হলে আমি জমি ছেড়ে দেবো। আমি এই অন্যায়ের সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে ডাসার থানার এসআই নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রোববার থানার ওসি স্যারের মাধ্যমে স্থানীয়দের নিয়ে সালিশি বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers