বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

দেশ

মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ

নিউজজি ডেস্ক ১৬ জুন, ২০২৬, ১০:৪৬:৪১

138
  • সংগৃহীত

ঢাকা: বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন পোশাকশ্রমিকরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে তাদের এ কর্মসূচির কারণে সড়কটির দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, সকাল থেকেই বিপুলসংখ্যক শ্রমিক সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল আটকে দেন। এতে মহাখালী-তেজগাঁও সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধের কারণে সাধারণ যাত্রী, কর্মজীবী মানুষ ও অফিসগামীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। এ সময় গার্মেন্টস শ্রমিকরা ৭টি দাবি জানান। সেগুলো হলো—

১) গত মে মাসের বেতন।

২) ২০২৫ সালের ছুটির টাকা।

৩) ডিসেম্বর-২০২৫ এর এরিয়া বিলের টাকা।

৪) নোটিশ পে-বিল পরিশোধ করতে হবে।

৫) শ্রম আইন অনুযায়ী পরবর্তী ৪ (চার) মাস তথা ১২০ (একশত বিশ) দিনের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।

৬) শ্রম আইন অনুযায়ী সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট ১০০ শতাংশ পরিশোধ করতে হবে।

৭) শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য পরিশোধের ক্ষেত্রে কোন হ্যারাসমেন্ট (পুলিশি মামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন, শারীরিক মানুষিক অত্যাচার) করা থেকে বিরত থাকতে হবে।

 

নিউজজি/এস আর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers