বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

দেশ

হবিগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক

নিউজজি ডেস্ক ১৬ জুন, ২০২৬, ১২:৩৯:০৭

94
  • সংগৃহীত

ঢাকা: হবিগঞ্জের বাহুবল উপজেলার আদিত্যপুর ও আরিছপুর (আব্দাফৌজদা) গ্রামের মধ্যে কবরস্থানের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দু’দফা সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) দুপুর ও সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে, পরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নিহতরা হলেন আদিত্যপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে সেলু মিয়া (৫৩) এবং গাবরু মিয়ার ছেলে হেলাল মিয়া (৩৭)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুই গ্রামের মাঝের কবরস্থানের পাশের চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার (১৫ জুন) দুপুরে আদিত্যপুর গ্রামের মিলন ও নাসিরের সঙ্গে আব্দাফৌজদা গ্রামের আব্দুল হাই ও শালু মিয়ার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সন্ধ্যায় ডুবাঐ বাজার এলাকায় আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন।

গুরুতর আহত সেলু মিয়াকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে আহত হেলাল মিয়াকে প্রথমে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতররা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য মো. পারভেজ মোশারফ হোসেন বলেন, সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। সেলু মিয়া বিকেলে এবং হেলাল মিয়া রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers