বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

দেশ

সিংড়ায় মৎস্যচাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি ১৬ জুন, ২০২৬, ১৮:১৪:০০

83
  • সিংড়ায় মৎস্যচাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ

নাটোর: নাটোরের সিংড়ায় ২০২৫-২৬ অর্থবছরে “ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)” এর আওতায় প্রদর্শনী চাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।

এ সময় উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান, পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মো. মিলন হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ৭জন সুফলভোগীর মাঝে মাছের খাদ্য, পোনামাছ ও এ্যারেটর বিতরণ করা হয়।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers