বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

দেশ

নিয়ন্ত্রণ হারিয়ে রেস্টুরেন্টে ট্রাকের ধাক্কা, ব্যাপক ক্ষয়ক্ষতি

​দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ১৬ জুন, ২০২৬, ১৯:১৫:৫১

89
  • নিয়ন্ত্রণ হারিয়ে রেস্টুরেন্টে ট্রাকের ধাক্কা, ব্যাপক ক্ষয়ক্ষতি

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি খালি ট্রাক রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়েছে। এতে রেস্টুরেন্টের ভেতরের বিভিন্ন স্থাপনা ও আসবাবপত্র চূর্ণ-বিচূর্ণ হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

​মঙ্গলবার (১৬ জুন) সকালে নওগাঁ-বগুড়া মহাসড়কের দুপচাঁচিয়া ও পার্শ্ববর্তী কাহালু উপজেলার নাগর নদের তীরবর্তী ‘বারোমাইল’ নামক স্থানে অবস্থিত ‘গার্ডেন ভিউ’ রেস্টুরেন্টে এই দুর্ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে নওগাঁ-বগুড়া মহাসড়ক দিয়ে যাওয়ার সময় একটি খালি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি মহাসড়ক ছেড়ে সজোরে গার্ডেন ভিউ রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়ে। ট্রাকের ধাক্কায় রেস্টুরেন্টের ভেতরে থাকা শিশুদের খেলাধুলার বিভিন্ন সামগ্রী, দর্শনার্থীদের বসার আসন এবং সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো হরেক রকমের গাছপালা দুমড়ে-মুচড়ে যায়। এতে রেস্টুরেন্টটির বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে।

​তবে দুর্ঘটনার সময় রেস্টুরেন্টটিতে কোনো দর্শনার্থী বা গ্রাহক না থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। খবর পেয়ে স্থানীয় উৎসুক জনতা দুর্ঘটনাস্থলে ভিড় জমায়।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers