বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

দেশ

১১টি সড়কের বেহাল অবস্থা চরম ভোগান্তিতে পৌরবাসী

ঝালকাঠি প্রতিনিধি ১৬ জুন, ২০২৬, ১৯:২০:২০

82
  • ১১টি সড়কের বেহাল অবস্থা চরম ভোগান্তিতে পৌরবাসী

ঝালকাঠি: ঝালকাঠি পৌরসভা ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত হয়ে প্রথম শ্রেণির পৌরসভায় তালিকা ভুক্ত হলেও কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত  পৌরবাসী। সংস্কারের অভাবে পৌরসভার ১১ টি উল্লেখযোগ্য বড়-ছোট সড়ক এবং  ড্রেনেজ ব্যবস্থা বেহাল। এজন্য প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে প্রায় ৫০ হাজার পৌরবাসী।

সরেজমিন ঘুরে দেখা গেছে—পৌরসভার ব্রাকমোড়, টিএনটি রোড, কৃষ্ণকাঠি, স্ট্যান্ড রোড,  সুতালড়ি, বাঁশপট্টি, কাঠপট্টি, কেফায়েত নগর, ও সিটিপার্ক  সড়ক সহ বিভিন্ন রাস্তাগুলো বড় বড় গর্ত আর খানাখন্দেভরা। দীর্ঘ দিনের সংস্কার না হওয়ায় রাস্তার পিচ ও খোয়া উঠে  গর্ত হয়ে জানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি সৃষ্টি হয়েছে। আবার অকার্যকর ড্রেনেজ ব্যাবস্থার কারনে সামান্য বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলবদ্ধতা।

ভুক্তভোগী এলাকাবাসী জানান—সামন্য বৃষ্টিতে পানি জমে বাসাবাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠানের মারাত্মক ক্ষতি হয়। অনেক সময়  পায়ে হেটে চলতেও কষ্টকর হয়। অটোরিকশা , বা রিকশা এসকল রাস্তায় ঢুকতে অনিহা করে কারন এসকল রাস্তায় ঢুকলে  গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়।

ঝালকাঠি পৌরসভার প্রশাসক মো. কাওসার হোসেন  জানান, দীর্ঘদিন উন্নয়ন কার্যক্রমে স্থবিরতার কারনে এ ভোগান্তি সৃষ্টি হয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই অগ্রাধিকার দেয়া হয়েছে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন  কাজকে। তার তথ্য মতে  পৌরসভায় বেহাল ১১টি সড়ক পুননির্মাণ এবং ড্রেনেজ ব্যাবহার আধুনিকায়নে একটি বড় প্রকল্প হাতে নেয়া হয়েছে। পর্যায়ক্রমে সবগুলোই বাস্তবায়ন হবে আধুনিকায়নের কাজ।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers