বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

দেশ

মিঠামইনে বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি ১৬ জুন, ২০২৬, ২০:০৮:০১

76
  • মিঠামইনে বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের মিঠামইন থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা, রামদা, লোহার রড ও ছোট-বড় ২০টি বাল্ব জব্দ করা হয়।

মঙ্গলবার (১৬ জুন)  দুপুরে তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ  মিজানুর রহমান   জানান, গত ৭ জুন হাসানপুর ব্রিজের দক্ষিণ পাশের নদীতে একটি যাত্রীবাহী নৌকায় সংঘটিত ডাকাতির ঘটনার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের প্রথম ধাপে ঢাকার সাভার ও কামরাঙ্গীরচর এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মিঠামইন এলাকায় অভিযান চালিয়ে আরও একজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. জুলহাস উদ্দিন (৪৪), ইছানুল হক ওরফে এহসানুল হক ফকির (২৬) এবং রুবেল মিয়া (৩১)। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

জেলা পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে এবং আইন হাতে তুলে নেয়ার সুযোগ কাউকে দেয়া হবে না।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers