বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

দেশ

খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

খুলনা প্রতিনিধি ১৬ জুন, ২০২৬, ২০:১২:৩৫

97
  • খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

খুলনা: খুলনায় যাত্রা শুরু করেছে বিশ্বের শীর্ষস্থানীয় টাইলস ও স্যানিটারিওয়্যার ব্র্যান্ড আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে নগরীর সোনাডাঙ্গার এম. এ. বারী রোডের ১৪২ নম্বর প্লটে অবস্থিত এই আউটলেটটির উদ্বোধন করা হয় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার ও প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদি হাসান (মিরাজ)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ মার্কেটিং অফিসার মো. মিজানুর রহমান, জেনারেল ম্যানেজার (সেলস) মো. রাশেদুজ্জামান এবং সিনিয়র ম্যানেজার (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং) মো. মাহমুদুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নতুন এই ফ্যাক্টরি আউটলেটটি গ্রাহকদের জন্য আধুনিক ও পূর্ণাঙ্গ শপিং অভিজ্ঞতা নিশ্চিত করবে। এখানে বাড়ির মালিক, স্থপতি এবং ইন্টেরিয়র ডিজাইনাররা আরএকে সিরামিকসের বিশ্বমানের টাইলস ও স্যানিটারিওয়্যারের বিস্তৃত সংগ্রহ থেকে পছন্দসই পণ্য সরাসরি নির্বাচন ও ক্রয় করতে পারবেন।

উদ্বোধন উপলক্ষ্য আউটলেটে নির্দিষ্ট কিছু পণ্যের ওপর সীমিত সময়ের জন্য বিশেষ ছাড় দেয়া হচ্ছে, যা গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে চিফ মার্কেটিং অফিসার মো. মিজানুর রহমান বলেন, খুলনাবাসীর জন্য প্রিমিয়াম পণ্য সহজলভ্য করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরও জানান, গ্রাহকদের জন্য যুগোপযোগী ডিজাইন ও আপসহীন গুণগত মান নিশ্চিত করতে আরএকে সিরামিকস প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদী হাসান মিরাজ বলেন, খুলনায় এমন একটি বিশ্বমানের ব্র্যান্ডের আউটলেট চালু হওয়ায় তিনি গর্বিত। এই আউটলেট খুলনা অঞ্চলের আধুনিক আবাসন ও বাণিজ্যিক স্থাপনায় নতুন মাত্রা যোগ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

নতুন এই আউটলেট চালুর মাধ্যমে আরএকে সিরামিকস দেশের বাজারে তাদের অবস্থান আরও শক্তিশালী করবে এবং খুলনা বিভাগের আধুনিক স্থাপত্য বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers