বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

দেশ

বাজেটকে স্বাগত জানিয়ে বরিশালে আনন্দ মিছিল

বরিশাল প্রতিনিধি ১৬ জুন, ২০২৬, ২০:১৯:৩৫

118
  • বাজেটকে স্বাগত জানিয়ে বরিশালে আনন্দ মিছিল

বরিশাল : ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বরিশালের বিএনপির নেতাকর্মীরা । একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও তার উন্নয়নমূলক কর্মকাণ্ডের সফলতা কামনা করা হয় এ কর্মসূচি থেকে।

মঙ্গলবার সকালে বরিশাল নগরীর বটতলা থেকে মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ এর নেতৃত্বে সর্বস্তরের নেতাকর্মীরা এ মিছিলটি বের করে। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় নেতাকর্মীরা বলেন, সাধারণ মানুষের কল্যাণ ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যেই এ বাজেট পেশ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ আজ অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা।

মিছিলে বিএনপির নেতাকর্মীরা সহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers