বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

দেশ

৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি ১৬ জুন, ২০২৬, ২০:২৫:০১

102
  • ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মক্তবে যাবার পথে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ৭টার দিকে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

​স্থানীয় সুত্রে জানা যায়, সকালবেলা  ওই এলাকার আজমত মিয়ার শিশু কন্যা  জাকিয়া জান্নাত (৮) আরবি পড়ার জন্য মসজিদে যাবায় পথে একই গ্রামের আনোয়ার হোসেন (৪০) নামের এক যুবক শিশুটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার পরিবারকে ঘটনা জানালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। বিক্ষোবদ্ধ এলাকাবাসী  শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দেয়।

পুলিশ এসে অভিযুক্ত আনোয়ারকে আটক করে থানায় নিয়ে যায়। শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, ‘ভিকটিম শিশুটিকে নিরাপদ হেফাজতে রেখে মেডিক্যাল পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে। শিশুটি সুস্থ আছে। এ ঘটনায় আনোয়ার হোসেন (৪০) কে গ্রেফতার করা হয়েছে। পরবর্তি আইনী পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া চলছে।‘

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers