শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

দেশ

আজ আসছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে চা বাগান

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ১৭ জুন, ২০২৬, ১৪:৫১:৪৭

71
  • আজ আসছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে চা বাগান

মৌলভীবাজার: মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ১৭ জুন (বুধবার) প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষ্যে বন্ধ থাকবে জেলার ৯২ টি চা বাগান। একই সাথে অনেক চা বাগান শ্রমিকের সপ্তাহিক তলব আগাম প্রদান করেছে।

জানা যায়, বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে চা শ্রমিকেরা যাতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন এজন্য বাগান গুলো বুধবার বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শ্রমিকেরা বুধবার বন্ধ পেলেও এর পরিবর্তে আগামী রোববার কাজ করতে হবে। একই সাথে বৃহস্পতিবারের পরিবর্তে অনেক চা বাগানে শ্রমিকদের সপ্তাহিক তলব মঙ্গলবার প্রদান করেছে।

মৃর্ত্তিঙ্গা চা বাগানের ডেপুটি ম্যানেজার ইমন আহমদ বলেন, আমাদের চা বাগান বুধবার বন্ধ থাকবে। বুধবারের পরিবর্তে শ্রমিকেরা রোববার কাজ করবেন। আমরা ইতিমধ্যে শ্রমিকদের সাপ্তাহিক মজুরি প্রদান করেছি।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers