বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

দেশ

কোটালীপাড়ায় দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি ১৭ জুন, ২০২৬, ১৮:৩৮:০৪

91
  • কোটালীপাড়ায় দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা প্রশাসনের অভিযানে প্রায় দুই লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ ঘোষিত চায়না জাল উদ্ধার করে অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৭ জুন) সকালে উপজেলার বান্ধাবাড়ী ইউনিয়নের হরিনাহাটি গ্রামে স্থানীয় গ্রাম পুলিশের সহযোগিতায় চায়না দুয়ারি জাল উদ্ধার অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযানকালে চায়না জাল ব্যবসায়ী সালাম গাজী ও হারুন গাজীর বাড়ি থেকে আনুমানিক দুই লক্ষ টাকা মূল্যের ১৬৪ পিস নিষিদ্ধ ঘোষিত চায়না জাল উদ্ধার করা হয়।

পরে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্বর ও শিল্পকলা একাডেমি মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের উপস্থিতিতে উদ্ধারকৃত জালগুলোতে অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিষ্ণুপদ মজুমদার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ চায়না জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers