বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

দেশ

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে মৃত্যু আরও ৪ শিশুর

নিউজজি ডেস্ক ১৭ জুন, ২০২৬, ১৮:৪১:৪৭

103
  • ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে মৃত্যু আরও ৪ শিশুর

ঢাকা: দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৪ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৭ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৯৬৬ জন। আর ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮৯৫ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১১১ জন, এবং ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৩৪ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ২৭৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৯ হাজার ৬৮৮ জন। গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৫৬৮ শিশুর। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

নিউজজি/এস আর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers