বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

দেশ

দুপচাঁচিয়ায় মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৫

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ১৭ জুন, ২০২৬, ২০:১০:২৩

83
  • দুপচাঁচিয়ায় মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৫

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) থানা পুলিশের অভিযানে দুপচাঁচিয়া পৌর এলাকার সঞ্জয়পুর মহল্লার মৃত লতিফ প্রাংয়ের ছেলে হাসমত আলী (৪৫)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্ডাডল নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়।

এছাড়া পৃথক অভিযানে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি শ্রী মিলন চন্দ্র সরকার (পিতা: মৃত অনীল চন্দ্র সরকার) রয়েছেন। অপর আসামিরা হলেন মিজানুর রহমান (পিতা: মৃত আইয়ুব হোসেন ফকির, দক্ষিণপাড়া, তেতুলিয়া), আনোয়ার হোসেন (৪৫) (পিতা: সমিজ শেখ, তারাজুন) এবং মাদক মামলার পরোয়ানাভুক্ত আব্দুল হাকিম (পিতা: হাফিজার রহমান, পোথাট্টি)।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, হাসমত আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার গ্রেপ্তারকৃত সকল আসামিকে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers