বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

দেশ

আরও কয়েকদিন বৃষ্টি থাকবে

নিউজজি ডেস্ক ৮ জুলাই, ২০২৬, ১৬:২৯:৫০

81
  • আরও কয়েকদিন বৃষ্টি থাকবে

ঢাকা: সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানীসহ সারাদেশেই মাঝারি থেকে ভারী বৃষ্টি, আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আরও কয়েকদিন দিন অব্যহত থাকতে পারে। ১২ জুলাইয়ের পর থেকে বৃষ্টি কমে আসতে পারে।

বুধবার (৮ জুলাই) দুপুরে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানান। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বান্দরবানে ৩১৪, চট্রগ্রামে ২৮৪ ও রাঙামাটিতে ২২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পার্বত্য চট্টগ্রামে অতি ভারী বৃষ্টিতে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে। এছাড়া, পাহাড় ধসের আশঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের নিরাপদে থাকতে বলা হয়েছে।

এদিকে, লঘুচাপের প্রভাবে বঙ্গোপোসাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত ও অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া, বৃষ্টি হলেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে।

নিউজজি/এসএম/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers