বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

দেশ

অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি ৮ জুলাই, ২০২৬, ১৬:৫৪:৫০

85
  • অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁও: ‎রুহিয়া উপজেলার ৩নং রাজাগাঁও ইউনিয়নের টাঙ্গন ব্রিজ নামক এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে বাণিজ্যিকভাবে বিক্রির দায়ে মাসুদ রানা (২০) নামে এক বালু ব্যবসায়ীকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

‎০৭ জুলাই, বুধবার ৩ টা ২৫ মিনিটে রুহিয়া উপজেলাধীন রাজাগাঁও ইউনিয়নের টাঙ্গন ব্যারেজের নিচে টাঙ্গন নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এ জরিমানা করা হয়।

ঠাকুরগাঁও সহকারী কমিশনার (ভ‚মি) মো. ইমরান কবির অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও অবকাঠামোর জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers