শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

দেশ

বেগমগঞ্জে ৫ মাদকসেবীকে কারাদণ্ড

‎‎নোয়াখালী প্রতিনিধি ৯ জুলাই, ২০২৬, ১১:১২:১৬

45
  • সংগৃহীত

‎নোয়াখালী: বেগমগঞ্জ উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ৫ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

এ সময় অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও র‌্যাব যৌথভাবে অংশগ্রহণ করে।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার কেন্দুরবাগ পশ্চিম খালপাড়, এখলাশপুর কাতালবাড়ি ও চৌমুহনী চৌরাস্তা এলাকায় দিনব্যাপী এই অভিযান চালানো হয়। ইয়াবা ও গাঁজা সেবন এবং ক্রয়-বিক্রয়ের মাধ্যমে জনশৃঙ্খলা নষ্ট করার দায়ে অভিযুক্তদের ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়।

‎‎দণ্ডপ্রাপ্তরা হলেন- ইউনিয়নের পশ্চিম খালপাড় এলাকার বাসিন্দা মো. নিজাম উদ্দিন, তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এখলাশপুর ইউনিয়নের কাতালবাড়ি এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর, তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। সাহাবউদ্দিনকে ১৫ দিনের কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। সালাউদ্দিন ও সাগর হোসেন উভয়কে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

‎‎জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান চলমান থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এই বিশেষ কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers