শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

দেশ

মৌলভীবাজারে বেশি দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি ৯ জুলাই, ২০২৬, ১১:১৪:৩৪

534
  • ছবি : নিউজজি

মৌলভীবাজার: মৌলভীবাজারে বেশি দামে গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ জুলাই) মৌলভীবাজার জেলার সদর উপজেলায় নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চলাকালে অনিয়মের দায়ে পুরাতন হাসপাতাল রোড এলাকার এস ওয়ান এন্টারপ্রাইজ-এ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯-এর ৩৮ ধারায় একটি মামলায় ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও শমশেরনগর রোড এলাকার রিপন এন্টারপ্রাইজ-এর বিরুদ্ধে একই আইনের ৩৮ ধারায় আরেকটি মামলায় ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম।

সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করা, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে এ ধরনের মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers