বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

দেশ

দুপচাঁচিয়ায় নিষিদ্ধ চায়না রিং জাল বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ১০ জুলাই, ২০২৬, ১৭:২৯:০২

96
  • সংগৃহীত

বগুড়া: দুপচাঁচিয়া পৌর এলাকায় নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ বা রিং জাল বিক্রির অপরাধে এক নারীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অভিযান চালিয়ে ৭টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।

​গত বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে দুপচাঁচিয়া পৌর এলাকার মাঝিপাড়া মহল্লায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাঝিপাড়া এলাকার তাছলিমা বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়িতে অবৈধভাবে সংরক্ষিত ও বিক্রির উদ্দেশ্যে রাখা নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে এই অপরাধের জন্য তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং ঘটনাস্থল থেকে ৭টি নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম জানান, দেশীয় মৎস্যসম্পদ ধ্বংসকারী এই নিষিদ্ধ চায়না রিং জালের ব্যবহার ও বিক্রি বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers