বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

দেশ

মুক্তাগাছায় পানিতে ডুবে ২ শিশু নিহত

নিউজজি ডেস্ক ১১ জুলাই, ২০২৬, ১২:২৯:৪৩

53
  • মুক্তাগাছায় পানিতে ডুবে ২ শিশু নিহত

ঢাকা: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বিলের পানিতে ডুবে ২ শিশু নিহত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বেরুলিয়া উত্তরপাড়া কচুয়া বিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বেরুলিয়া উত্তরপাড়া গ্রামের মো. আজিজুল হকের ৭ বছরের মেয়ে তানজিনা এবং মো. মাসিদুল ইসলাম ৭ বছরের মেয়ে মারিয়া খাতুন। নিহত শিশুরা চাচাত বোন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১০ জুলাই) বিকাল থেকে ২ শিশু নিখোঁজ ছিল। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে তাদের খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পূর্ব পাশে কচুয়া বিলের পানিতে তাদের সন্ধান মেলে। দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসকের কাছে নেয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়। এ খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ২ শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় এবং মৃত্যুর ঘটনায় সন্দেহজনক কিছু না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers