বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

কাঁঠালিয়ায় বৃষ্টিতে ভেঙে গেছে ঘর, গৃহহীন হতদরিদ্র পরিবার

ঝালকাঠি প্রতিনিধি ১১ জুলাই, ২০২৬, ১২:৩৮:৪৩

52
  • ছবি : নিউজজি

ঝালকাঠি: কাঁঠালিয়ায় হতদরিদ্র মো. শাহিন হাওলাদার ৩ সন্তান ও স্ত্রী নিয়ে বসবাস করেন একটি ভাঙা ঘরে। কোন ঝড় না হলেও বৈরী আবহাওয়ায় গত ৬ দিনের টানা বৃষ্টিতে হঠাৎ তার ঘরটি ভেঙে পড়ে। অল্পের জন্য রক্ষা পায় পরিবারের লোকজন।

গত বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার সদর ইউনিয়নের বড় কাঁঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ঘরের মধ্যে পরিবারের ৪ সদস্যসহ একটি ত্রাণের গরু ছিল। শাহিন হাওলাদারসহ পরিবারের লোকজন বের হতে পারলেও গরুটি ঘরের মধ্যে চাপা পড়ে। স্থানীয় লোকজন এসে গরুটিকে উদ্ধার করে।

ক্ষতিগ্রস্থ্য শাহিন হাওলাদার জানায়, ঘরটি বিধ্বস্ত হওয়ায় বাড়ীর অন্য একজনের ঘরে আশ্রয় নিয়েছেন। তিনি পরিবারের সকলকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তাই সমাজের বৃত্তবান ও সরকারের কাছে একটি ঘরের জন্য আবেদন জানান তিনি।

শাহিনের ভাঙা ঘর পরিদর্শন করেছে উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বাদল, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীন, স্থানীয় কৃষক দলের নেতা মো. শাহিন আকন, মো. মাইনুল হোসেন হাওলাদার, ছাত্রদলের মো. রুবেল মোল্লা।

স্থানীয় সাংবাদিক আমিনুল ইসলামের ফেসবুক স্টাটাস দেখে উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন তাৎক্ষণিক ভাঙা ঘর পরিদর্শন করেছে এবং একটি ঘর তুলে দেয়ার আশ্বাস দেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers