বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

নলছিটিতে ৫ বছরের মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা

ঝালকাঠি প্রতিনিধি ১১ জুলাই, ২০২৬, ১৩:৫৪:২৮

49
  • ছবি : নিউজজি

ঝালকাঠি: নলছিটিতে ৫ বছরের মেয়েকে সাথে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন লাকি আক্তার নামে এক নারী। তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় মা ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। লাকি আক্তার নলছিটি শহরের সাইদুল ইসলামের সাবেক স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লাকি আক্তার তার ৫ বছর বয়সী মেয়েকে নিয়ে ফেরিঘাট এলাকা থেকে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত নদীতে নেমে উদ্ধার অভিযান চালান। পরে মা ও শিশুকে জীবিত উদ্ধার করে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

লাকি আক্তার বলেন, বিয়ের পর থেকেই স্বামীর সাথে তার পারিবারিক কলহ চলছিল। কিছুদিন আগে তিনি স্বামীকে তালাক দেন। এরপর তার মেয়েকে নিজের কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দেয়া হচ্ছিল। এসব কারণে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মা ও শিশু বর্তমানে নিরাপদ রয়েছেন। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers