বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

কাশিয়ানীতে স্কাউট গ্রুপ সভাপতি ও সম্পাদক ওয়ার্কশপ অনুষ্ঠিত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি ১১ জুলাই, ২০২৬, ১৫:৪২:৪৪

55
  • ছবি : নিউজজি

গোপালগঞ্জ: কাশিয়ানী উপজেলায় স্কাউটিং কার্যক্রমকে আরও বেগবান করতে "স্কাউট গ্রুপ সভাপতি ও সম্পাদক ওয়ার্কশপ-২০২৬" অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ স্কাউটস কাশিয়ানী উপজেলার আয়োজনে দিনব্যাপী এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মো সেলিমুজ্জামান মোল্যা। তিনি বলেন, স্কাউটিং এর মাধ্যমে তরুণদের দেশপ্রেম, নেতৃত্ব ও মানবসেবার গুণে গড়ে তুলতে হবে। এটাই আগামীর আদর্শ নাগরিক গঠনের পথ।

কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস কাশিয়ানী উপজেলার সভাপতি মো. শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, কাশিয়ানী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম, জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, কাশিয়ানী উপজেলা স্কাউটস দল নেতা ফুরকান শরিফ টিটন এবং উপজেলা ছাত্র বিষয় সম্পাদক বিল্লাল হোসেন খান।

বক্তারা উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দল গঠন, প্রশিক্ষণ এবং সমাজসেবামূলক কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলী তৈরি করে।

ওয়ার্কশপে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের স্কাউট গ্রুপের সভাপতি ও সম্পাদকরা অংশগ্রহণ করেন। শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers