বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

জুড়ীতে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি ১১ জুলাই, ২০২৬, ১৫:৪৯:৫৮

95
  • ছবি : নিউজজি

মৌলভীবাজার: জুড়ীতে ৩ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম নামে এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়

জানা যায়, জুড়ী থানার এসআই (নিঃ) ফরহাদ মিয়া, এএসআই তুহিন মুন্সিসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই এলাকা থেকে মাদক কারবারি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃতের হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ সদস্যরা।

এ ঘটনায় জুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers