বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

রুহিয়ায় মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি ১১ জুলাই, ২০২৬, ১৫:৫৬:০৮

122
  • ছবি : নিউজজি

ঠাকুরগাঁও: রুহিয়ায় মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় ১নং রুহিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।

১নং রুহিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামালের সভাপতিত্বে ঠাকুরগাঁও জেলা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুর করিম, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের প্রমুখ এ সময় সভায় বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ্র রায় কে আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের কে যুগ্ন আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট রুহিয়া উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধা অমুল্য বর্মন, বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্র নাথ সেন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন ও বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers