বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

শাহজাদপুরে গভীর রাতে ১০ জুয়াড়ি গ্রেপ্তার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ১১ জুলাই, ২০২৬, ১৫:৫৭:১৭

154
  • ছবি : নিউজজি

সিরাজগঞ্জ: শাহজাদপুরে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় জুয়া খেলার সামগ্রী এবং নগদ অর্থ জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- সঞ্জয় ঘোষ, বিশ্বজিৎ, সামায়ন, হুমায়ুন কবির, মফিজুল ইসলাম, সেলিম রেজা, আজাদ খাঁ, মুজাহার নজরুল ইসলাম এবং রেজাউল করি।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতরা গ্রামের আজাদ শেখের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে নিয়মিত জুয়া খেলা চলতো। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers