বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

দেশ

ক্যাম্পে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রোহিঙ্গাদের বসবাস

নিউজজি ডেস্ক ১৩ জুলাই, ২০২৬, ১১:৩১:২৯

56
  • সংগৃহীত

ঢাকা: হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীরা ক্রমবর্ধমান মানবিক ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছেন। সংস্থাটি বলছে, ২০২৬ সালের জুলাইয়ে ভূমিধসে অন্তত ১৭ জনের মৃত্যু এবং ৩ হাজারের বেশি মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঘটনা ক্যাম্পগুলোর ভয়াবহ ঝুঁকিকে স্পষ্ট করেছে।

এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ জানায়, প্রায় এক দশক ধরে বাংলাদেশ ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে আসছে। তবে অধিকাংশ শরণার্থী গাছপালাহীন খাড়া পাহাড়ের ঢালে বাঁশ ও ত্রিপল দিয়ে নির্মিত ঘনবসতিপূর্ণ আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন, যা বর্ষা মৌসুমে ভূমিধস ও অন্যান্য দুর্যোগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

সংস্থাটি উল্লেখ করে, মিয়ানমার থেকে নতুন করে শরণার্থী প্রবেশের কারণে ক্যাম্পগুলোর জনঘনত্ব আরও বেড়েছে। এ পরিস্থিতিতে শক্তিশালী ঘূর্ণিঝড়, বন্যা ও ভূমিধসের কারণে প্রাণহানি ও আহতের ঝুঁকি নিয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) বারবার সতর্ক করে আসছে।

হিউম্যান রাইটস ওয়াচের মতে, বাংলাদেশ সরকার, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সহায়তাদাতা দেশগুলোর উচিত জরুরি ভিত্তিতে শরণার্থী ক্যাম্পগুলোর অতিরিক্ত ভিড় কমানোর উদ্যোগ নেওয়া। একই সঙ্গে বাঁধ নির্মাণ, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, চলাচলের পথ সংস্কার এবং জরুরি স্থানান্তরের জন্য নিরাপদ স্থান তৈরির মতো অবকাঠামোগত সহায়তা পুনরায় চালু করা প্রয়োজন।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলী বলেন, “বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রতিটি বর্ষাকাল ক্রমশ আরও প্রাণঘাতী হয়ে উঠছে। ক্যাম্পগুলোকে নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় তহবিল কমে যাওয়ায় গাছপালাহীন পাহাড়ের ঢাল ধসে পড়ছে এবং তার ওপর নির্মিত অস্থায়ী ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এগুলো শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং এমন নীতিগত ব্যর্থতার পূর্বানুমেয় পরিণতি, যা শরণার্থীদের জীবনকে আরও ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।”

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers