বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

দেশ

‘সব উপজেলা হাসপাতালে প্যাথলজিক্যাল ল্যাব করা হবে’

নিউজজি ডেস্ক ১৩ জুলাই, ২০২৬, ১১:৫৮:০০

65
  • সংগৃহীত

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, উপজেলা পর্যায়ে সব হাসপাতালে প্যাথলজিক্যাল ল্যাব করা হবে হবে। সোমবার (১৩ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্প্ল্যাশ’ প্রকল্পের উদ্বোধনী সেমিনারে এ ঘোষণা দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দালালদের খপ্পর থেকে মা ও শিশুদের রক্ষা করতে এবং হাসপাতালে বাইরে নিরাপদ নরমাল ডেলিভারি বাড়াতে সরকার দ্রুত মিডওয়াইফ ও কেয়ারটেকার নিয়োগ করতে যাচ্ছে, যা নবজাতকদের শালদুধ পাওয়া নিশ্চিত করবে।’

এছাড়া নারীদের স্বাস্থ্য সুরক্ষায় আগামী ৩০ থেকে ৬০ দিনের মধ্যে মাঠ পর্যায়ে স্তন ও জরায়ু ক্যান্সার স্ক্রিনিং এবং কিডনি রোগীদের জন্য উপজেলা পর্যায় পর্যন্ত ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট চালুর চূড়ান্ত রূপরেখাও তুলে ধরেন তিনি।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers