বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ , ২৭ সফর ১৪৪৮

দেশ

বন্যার শঙ্কায় সতর্ক প্রশাসন, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর নির্দেশনা

খুলনা প্রতিনিধি ১৩ জুলাই, ২০২৬, ১২:০৫:২৪

57
  • ছবি : নিউজজি

খুলনা: ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় মাঠ প্রশাসনের সাথে সরাসরি সংযুক্ত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ জুলাই) দুপুরে বিভাগীয় কমিশনারদের সাথে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে দেশের বিভিন্ন অঞ্চলের সামগ্রিক বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

খুলনা প্রান্তে বিভাগীয় কমিশনারের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিভাগের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। তিনি সম্ভাব্য ঝুঁকি, প্রস্তুতি এবং চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে, সকালে একই সভাকক্ষে বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি, উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় অংশ নেন রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম, র‌্যাব-৬ এর অধিনায়ক মোহাম্মদ নিস্তার আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা। এছাড়া খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনলাইনে যুক্ত হয়ে মতামত প্রদান করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। মাঠ পর্যায়ে সমন্বিত কার্যক্রমের মাধ্যমে জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers