বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

দেশ

নোয়াখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

‎‎নোয়াখালী প্রতিনিধি ১৩ জুলাই, ২০২৬, ১২:০৯:২৭

66
  • নোয়াখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

‎নোয়াখালী: বেগমগঞ্জ উপজেলায় ঘরে থাকা আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে শাহানাজ আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের চাপরাশি বাড়িতে এই ঘটনাটি ঘটে। মৃত শাহানাজ আক্তার ওই গ্রামের জায়েদ হোসেনের স্ত্রী।

‎‎স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে রান্নার কাজে ব্যবহারের জন্য আলমারি থেকে পেঁয়াজ নিতে হাত দেন শাহানাজ। এ সময় আলমারির ভেতরে ওত পেতে থাকা একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। ঘটনার আকস্মিকতায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার চেষ্টা করেন। অবস্থার অবনতি হলে দুপুর আড়াইটার দিকে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

‎‎হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, সাপের বিষক্রিয়ায় আক্রান্ত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

‎‎এ বিষয়ে বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে পুলিশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিষয়টি অবগত হওয়ার পর পুলিশ প্রয়োজনীয় খোঁজখবর নিচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers