বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

দেশ

পাঁচবিবিতে নেশার ইঞ্জেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

‎‎পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ১৩ জুলাই, ২০২৬, ১২:১৪:২৬

47
  • ছবি : নিউজজি

জয়পুরহাট: জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশা জাতীয় ইনজেকশন অ্যাম্পুলসহ আবুজার রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক আবুজার রহমান পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউপির উচনা গ্রামের মো. শাহার উদ্দিনের ছেলে।

‎‎জয়পুরহাট জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. আসাদুল ইসলাম আসাদ জানান, রোববার (১২ জুলাই) বিকালে পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর সীমান্ত এলাকা থেকে ডিবি পুলিশের সিনিয়র এসআই মো. শাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি দল ভারত থেকে চোরাইপথে আসা অ্যাম্পুলসহ আবুজারকে হাতেনাতে আটক করে।

‎‎ওসি আরও বলেন, জয়পুরহাট জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিবি পুলিশ প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে সীমান্তে অভিযান চালিয়ে ব্যাবসায়ী সহ নেশার অ্যাম্পুলগুলো উদ্ধার করা হয়।

‎‎আটক আবুজারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

‎‎জেলা পুলিশ সুপার শাহনাজ বেগম জানান, সমগ্র জেলাসহ বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও কেনাবেচা রোধে ডিবিসহ অন্যান্য ইউনিটের অভিযান আরও জোরদার করা হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers