বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

দেশ

‘আমরা সব ধর্ম ও পেশার মানুষ একসঙ্গে মিলে দেশের জন্য কাজ করব’

নিউজজি ডেস্ক ১৩ জুলাই, ২০২৬, ১২:৩২:০১

51
  • সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,  ‘বাংলাদেশে বিভিন্ন ধর্ম ও পেশার মানুষের বসবাস। আমরা সব ধর্ম ও পেশার মানুষ একসঙ্গে মিলে দেশের জন্য কাজ করব। সবাই মিলে আমরা এ দেশেকে সামনের দিকে এগিয়ে নিতে চাই।’ সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় বরিশালে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘করব কাজ, গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ। এটা যেমন আমরা বলি- তেমন একইভাবে বলি, করব কাজ, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই ক্ষমতা যতক্ষণ বিএনপির সঙ্গে থাকবে ততক্ষণ দেশকে এগিয়ে নিতে বিএনপি কোন বাধা মানবে না।’

এ সময় তিনি জানান, আগামী বছরের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার।

এর আগে তিনি গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল খালের পাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগাবে।’

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগাতে হবে বলে জানান তিনি।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers