বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

দেশ

বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ পুলিশের

নিউজজি ডেস্ক ১৩ জুলাই, ২০২৬, ১২:৪০:৪৩

120
  • সংগৃহীত

ঢাকা: টানা ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে নগরবাসীকে হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ।

সোমবার (১৩ জুলাই) সকালে ট্রাফিক পুলিশের গুলশান বিভাগের ফেসবুক পেজে দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, কয়েক দিনের টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন নিচু এলাকায় পানি জমে রয়েছে। সোমবার সকাল থেকেও বৃষ্টিপাত অব্যাহত থাকায় কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়েছে।

ট্রাফিক পুলিশ জানায়, বনানী কবরস্থানের পেছনের ঢাকা গেট–সংলগ্ন মূল সড়কের উভয়মুখী অংশে জলাবদ্ধতার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এছাড়া বনানী–কাকলী এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামার র‌্যাম্পেও পানি জমে থাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে।

ইসিবি এলাকায় ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের সামনে পানি জমে থাকায় মিরপুর ডিওএইচএস ও কালশি থেকে ইসিবি হয়ে মাটিকাটা ফ্লাইওভারের দিকে যাওয়া যানবাহনের গতি কমে গেছে।

এদিকে যমুনা ফিউচার পার্ক সংলগ্ন সড়কে বৃষ্টির পানি জমার পাশাপাশি ঢাকা ওয়াসার পাইপলাইন স্থাপনের কাজ চলায় ওই এলাকাতেও যান চলাচলে ধীরগতি দেখা দিয়েছে।

পরিস্থিতি বিবেচনায় নগরবাসীকে প্রয়োজন হলে বিকল্প সড়ক ব্যবহার এবং গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রা করার অনুরোধ জানিয়েছে ট্রাফিক পুলিশ।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers