বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

দেশ

মহাদেবপুরে এক দম্পতির মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি ১৩ জুলাই, ২০২৬, ১৩:৪৩:৫২

47
  • সংগৃহীত

নওগাঁ: মহাদেবপুরে নিজ বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) ভোরে তাদের মরদেহ উদ্ধার হয়। কীভাবে এই দম্পতির মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। মৃতরা হলেন- উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর বাজার এলাকার বাসিন্দা লোকমান আলী ও তার স্ত্রী দেলোয়ারা বেগম।

সফাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু জানান, আজ ভোর ৪টার দিকে ওই দম্পতির ছেলে মুক্তার হোসেন মোবাইল ফোনে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের তার বাবা-মায়ের অসুস্থতার খবর দেন। তারা ঘটনাস্থলে গিয়ে খাটের ওপর লোকমান আলী ও দেলোয়ারা বেগমকে মৃত অবস্থায় দেখতে পান।

মুক্তার হোসেনের দাবি, ধারণা করা হচ্ছে, রাতে বিষাক্ত কিছু খাওয়ার কারণে তার বাবা-মায়ের মৃত্যু হয়েছে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, মারা যাওয়া ২ জনের শরীরের তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। তাদের ছেলে মুক্তার হোসেন অনলাইন জুয়ায় আসক্ত।

তিনি আরও বলেন, এই দম্পতি কীভাবে মারা গেছেন প্রাথমিকভাবে তা জানা যায়নি। মরদেহ ২টি নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers