বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

দেশ

তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ২০ জুলাই, ২০২৬, ১৫:৩৬:২১

57
  • তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

বগুড়া: দুপচাঁচিয়ার তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষকবৃন্দের আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০জুলাই সোমাবার দুপুরে বিদ্যালয় হলরুমে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মেরাজুল হাসান মন্ডল এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শেখ সুজাব উদ্দীন এর পরিচালনায় এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় ‘শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টায় গড়ে উঠুক আদর্শ শিক্ষার পরিবেশ’ এ বিষয়ের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, তালোড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনারুল হক বাবু, প্রধান শিক্ষক আলহাজ্ব মো. নূর ইসলাম, সহকারী প্রধান শিক্ষক নূর হক আলী, শিক্ষক নজরুল বারী, শফিকুল ইসলাম, রকিবুল ইসলাম, শিক্ষিকা নুরুন্নাহার, তালোড়া পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হাফিজার রহমান হাপু, অভিভাবক শফিকুল ইসলাম, শারমীন নাহার রিনা, জুলেখা খাতুন, শিক্ষার্থী নাছিমা আক্তার, মারিজা খাতুন, ফারহানা আক্তার, সীমা খাতুন, রেহেনা খাতুন, তানিয়া আক্তার, হুমায়ারা আশা ও মোবাশ্বিরা প্রমুখ।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers