বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

দেশ

হামহাম জলপ্রপাতে আটকে পড়া আহত পর্যটকসহ ১০ পর্যটক উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি ২০ জুলাই, ২০২৬, ১৯:০৫:২৮

70
  • হামহাম জলপ্রপাতে আটকে পড়া আহত পর্যটকসহ ১০ পর্যটক উদ্ধার

মৌলভীবাজার: মৌলভীবাজারের গহীন অরন্যে অবস্থিত হামহাম জলপ্রপাতে আহত এক পর্যটকসহ ১০জন পর্যটককে ফায়ারসার্ভিস ও পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকালে একদল পর্যটক মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চল সংলগ্ন হামহাম জলপ্রপাতে ভ্রমণে যায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী। বিকেল ৩টার দিকে তাদের মধ্যে একজন পা পিছলে পড়ে হাতে আঘাত পেয়ে গুরুতর আহত হয়ে পড়ে।

আহত অবস্থায় ওই পর্যটকে নিয়ে পাহাড়ি পথ পাড়ি দেওয়া সম্ভব না হলে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে বিষয়টি জানিয়ে তাদেরকে উদ্ধারে সহযোগিতা চান। পরে বিকেলে সাড়ে ৪ টারদিকে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্থানীয় লোকজনের সহায়তায় আহত পর্যটকসহ ১০জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার শেষে আহত পর্যটককে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত অপর সকল পর্যটক সুস্থ রয়েছেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers