বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

দেশ

কাহালুতে পুকুরে পানিতে ডুবে ৩ শিশুরে মৃত্যু

বগুড়া প্রতিনিধি ২১ জুলাই, ২০২৬, ১৫:৫০:৪১

72
  • কাহালুতে পুকুরে পানিতে ডুবে ৩ শিশুরে মৃত্যু

বগুড়া: কাহালু উপজেলায় পুকুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সকাল থেকে দুপুরের মধ্যে উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রামের এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলো- ৬ বছরের মো. জাকিরুল, ৮ বছরের মো. ফাইম এবং ৫ বছরের সুরাইয়া। তারা সবাই ভালতা গুচ্ছগ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১০টার দিকে ৩ শিশু নিজ নিজ বাড়ি থেকে বের হয়। পরে দুপুর একটার দিকে স্থানীয় বাসিন্দা সালমা খাতুন খাসের পুকুরে জাকিরুলের মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ফাইম ও সুরাইয়াকে খুঁজে না পেয়ে তাদের নানী আবেদা বেগমের অনুরোধে স্থানীয় বাসিন্দা মিন্টু প্রামাণিক পুকুরে নেমে খোঁজাখুঁজি করে ফাইমের মরদেহ উদ্ধার করে। এরপরও সুরাইয়ার সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খাসের পুকুর থেকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করে।

এ খবর পেয়ে কাহালু থানার এসআই (নিরস্ত্র) ব্রজেনচন্দ্র মাহাতো সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩ শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

একসাথে ৩ শিশুর মৃত্যুতে ভালতা গুচ্ছগ্রামসহ পুরো এলাকায় শোকের মাতম বিরাজ করছে। স্থানীয়রা শিশুদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers