বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

দেশ

শ্রীমঙ্গলে শিক্ষার্থীর অংশগ্রহণে বই পড়া উৎসব শুরু

মৌলভীবাজার প্রতিনিধি ২১ জুলাই, ২০২৬, ১৬:০২:০৮

210
  • ছবি : নিউজজি

মৌলভীবাজার: শ্রীমঙ্গল উদ্বোধন করা হয়েছে বই পড়া উৎসব-২০২৬। এ উৎসবে ২৫ হাজার শিক্ষার্থী অংশ নেয়ার প্রত্যাশা করছে আয়োজক। মঙ্গলবার (২১ জুলাই) শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, শ্রীমঙ্গল উপজেলার মাধ্যমিক/সমমান, উচ্চ মাধ্যমিক, স্নাতক/স্নাতকোত্তর ও উন্মুক্ত ক্যাটাগরির মোট ২৫ হাজারের অধিক শিক্ষার্থী অংশ নেবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, ক বিভাগ- ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেনি, খ বিভাগ- নবম শ্রেণি থেকে দশম শ্রেণি, গ বিভাগ- একাদশ শ্রেণি থেকে তদুর্ধ সকল শ্রেণি, ঘ বিভাগ- উন্মুক্ত (শিক্ষাপ্রতিষ্ঠান এর বাইরে শ্রীমঙ্গল এর যে কোন বয়সী মানুষ)।

৪ বিভাগে বিভক্ত এই উৎসব মুকুল, ফুল ও ফল এই ৩ ধাপে বিভক্ত। প্রতি ধাপে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের বাইরে গল্প, উপন্যাস সহ অন্যান্য বই পড়ে সেই বই সংক্রান্ত লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে পরবর্তী ধাপে উন্নীত হবে।

প্রথম ধাপ মুকুলের জন্য ইতিমধ্যে আয়োজকগন কর্তৃক প্রতি শ্রেণিতে ২টি করে মোট ১৫টি বইয়ের পুল নির্বাচন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এর বিভিন্ন শ্রেণির জন্য বই নির্ধারন করে দেয়া হয়েছে। সেই বই পড়ে শ্রীমঙ্গল উপজেলার ৩৮টি মাধ্যমিক ও তদুর্ধ স্কুল, কলেজ এর প্রায় ২২ হাজার শিক্ষার্থী আগামী ৩ আগস্ট লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে।

সেখান থেকে নির্বাচিত শিক্ষার্থীরা ২য় ধাপ ফুল এর জন্য নতুন আরেকটি বই পড়ে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এই আবার সেই বইয়ের উপর মৌখিক পরীক্ষা দিয়ে চুড়ান্ত পর্ব ফল এর জন্য নির্বাচিত হবে।

তৃতীয় ধাপ ফল এ উপজেলা পর্যায়ে বিভাগ অনুযায়ী আবার আরেকটি নতুন বই পড়ে শিক্ষাপ্রতিষ্ঠানওয়ারী নির্বাচিত হয়ে আসা শিক্ষার্থীরা চুড়ান্ত বাছাই এ অংশে নিবে।

এই ৩ ধাপে একজন শিক্ষার্থী আলাদা আলাদা ৩টি বই পড়তে হবে।

অভিনব এই উৎসব বই নিয়ে শ্রীমঙ্গল উপজেলায় সৃষ্টি হয়েছে অসাধারণ অভাবনীয় এক পড়া উৎসব। প্রায় দেড় মাস ধরে চলবে এই বই পড়া উৎসব। এবারকার উৎসবে শিক্ষাপ্রতিষ্ঠান এর বাইরের যে কোন বই পড়ুয়া মানুষ উন্মুক্ত বিভাগে এই বই পড়া উৎসব এ অংশগ্রহণ করতে পারবেন।

মোবাইল ফোনে বুদ হয়ে থাকা এই প্রজন্মকে বইপড়ার আনন্দে উজ্জীবিত করার লক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এর এই অসাধারণ উদ্যোগ ও আয়োজন। এতে সমন্বয় সহযোগী হিসেবে আছে শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব এবং পাঠ সহযোগী হিসেবে আছে উত্তরণ।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers