বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

দেশ

সিএনজি গ্যাসের দাম না বাড়ালে ফিলিং স্টেশন বন্ধের হুমকি

নিউজজি ডেস্ক ২১ জুলাই, ২০২৬, ১৬:৩৮:১৬

123
  • সংগৃহীত

ঢাকা: সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে। আজ মঙ্গলবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় তারা ।

অ্যাসোসিয়েশন বলেছে, সিএনজি গ্যাসের দাম বাড়াতে হবে। কমিশন ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ করতে হবে।

অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে বলা হয়, দাবি পূরণ না হলে আগামী ৩০ জুলাই বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রতীকীভাবে সকল সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা হবে।

এতে আরও বলা হয়, দাবি আদায় না হলে আগামী ২৩ আগস্ট রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা হবে।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers